ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা

ads

নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় কাউন্সিলরের ভাইসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়।


জানা যায়, ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলম খন্দকারের ভাই পাপ্পু খন্দকার। পাপ্পু খন্দকারের অধীনে গাড়ির চালক হিসেবে চাকরি করতেন নির্যাতিতার স্বামী। গত ২৬ অক্টোবর রাতে পাপ্পু খন্দকার চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

শুক্রবার রাতেও গাড়ির মালিক চালকের স্ত্রীকে নিয়ে আসতে বলেন। এতে রাজি না হয়ে শনিবার রাতে বিষয়টি পলাশ থানা পুলিশকে অবহিত করেন। পরে রবিবার সকালে পাপ্পু খন্দকারকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, পাপ্পু খন্দকারসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ads
ads
ads

Our Facebook Page